চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় পিকেটিং করার সময় পেট্রোলবোমা ও ককটেলসহ তৌহিদুল ইসলাম (২৮) এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১ নভেম্বর) দুপুর দেড়টার সময় আট মার্চিং মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তৌহিদুল ইসলাম (২৮) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন,
বিএনপির ডাকা তিন দিনের অবরোধে তৌহিদুলসহ কয়েকজন মিলে আট মার্চিং মোড়ে ২টি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং একটি গাড়ির কাঁচ ভাঙচুর করে। তাৎক্ষণিক টহল পুলিশ ঘটনাস্থল থেকে তৌহিদুলকে আটক করলেও বাকিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলের আশেপাশে তল্লাশি করে ১টি অবিস্ফোরিত ককটেল ও ২টি অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধারপূর্বক জব্দ করেন।
ওসি আরো বলেন, গ্রেপ্তার তৌহিদুল চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য। বাড়ি বাঁশখালী হলেও সে নগরের বাসিন্দা। উক্ত ঘটনায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
জেসি