প্রচ্ছদচট্টগ্রামসিএমপির চার থানায় ওসির রদবদল

সিএমপির চার থানায় ওসির রদবদল

জাগো প্রতিবেদক

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চার থানার ওসি পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় স্বাক্ষরিত এক আদেশে এ রদবদল করা হয়।

আদেশ সূত্রে জানা যায়, নগরের কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবিরকে চান্দগাঁও থানায় এবং চান্দগাঁও থানার ওসি মো. খাইরুল ইসলামকে নগর গোয়েন্দা (ডিবি বন্দর বিভাগে) পুলিশের পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। কোতোয়ালীর ওসি জাহিদুলের স্থলাভিষিক্ত হয়েছেন সিএমপির পুলিশ পরিদর্শক এসএম ওবায়দুল হক।

বাকলিয়া থানার ওসি মো. আব্দুর রহিমকে বদলি করা হয়েছে সিটিএসবিতে। তাঁর স্থানে পতেঙ্গা থানার ওসি মো. আফতাব হোসেনকে পদায়ন করা হয়েছে। পতেঙ্গা থানায় সিটিএসবির পুলিশ পরিদর্শক মো. কবিরুল ইসলামকে পদায়ন করা হয়েছে।

এছাড়া সদ্য পদোন্নতি পাওয়া সিএমপির পুলিশ পরিদর্শক সাজেদ কামালকে পদায়ন করা হয়েছে নগর পুলিশের বিশেষ শাখায় (সিটিএসবি)।

জেসি

এই বিভাগের আরও পড়ুন