একদিনের বিরতি দিয়ে ফের ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা করেছে বিএনপি ও সমমনা দলগুলো।
সোমবার (৬ নভেম্বর) বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন। তবে মঙ্গলবার (৭ অক্টোবর) কোনো কর্মসূচি থাকছে না।
তিনি বলেন, সরকারের পদত্যাগ, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে সারা দেশে আগামী বুধবার (৮ অক্টোবর) ভোর ৬টা থেকে শুক্রবার (১০ অক্টোবর) ভোর ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করা হবে।
এর আগে গত ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল এবং ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত অবরোধ দেয় বিএনপি-জামায়াত ও তাদের সমমনা দলগুলো।
পরে দ্বিতীয় দফায় অবরোধ দেওয়া হয় রোববার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত।
জেসি
পড়ুন : চট্টগ্রামে অবরোধে যান চলাচল স্বাভাবিক—মোড়ে মোড়ে পুলিশ