রোববার (১৯ নভেম্বর) সকাল ৬টা থেকে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরু হবে। কিন্তু এর আগেই রাতের আঁধারে একটি মিনিবাসে (চট্ট মেট্টো-১১-২৪২১) আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে বাসটি যাত্রীবিহীন থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে বহদ্দারহাটের চান্দগাঁও আবাসিক এলাকার সামনে এ ঘটনা ঘটে।
এদিকে খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে কালুরঘাট ফায়ার স্টেশনের সদস্যরা।
এ বিষয়ে কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহারউদ্দিন বলেন, খবর পেয়ে আমাদের একটি ইউনিট কাজ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ওইসময় বাসে কোনো যাত্রী ছিল না।
জেসি