দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে সারাদেশে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে।
রোববার (১৯ নভেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত সারাদেশে সর্বাত্মক এই হরতাল কর্মসূচি চলবে।
এদিকে হরতালে যেকোনো নাশকতা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, র্যাব ও বিজিবি।
অন্যদিকে হরতালকে কেন্দ্র করে শনিবার (১৮ নভেম্বর) রাতে চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাত্রীবাহী বাস, ট্রেন ও পিকআপ ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
জেসি