ফটিকছড়িতে ব্যাগভর্তি এক মৃত নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৫ নভেম্বর) সকাল ৯টার দিকে পাইন্দং কাঞ্চন নগর রাবার বাগান সংলগ্ন মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, আজ সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের কাঞ্চন নগর রাবার বাগান সংলগ্ন রাস্তার ধারে একটি ব্যাগ দেখতে পেয়ে কয়েকজন লোক ব্যাগটি দেখার জন্য গেলে সেখানে একটি মৃত নবজাতক দেখতে পান তারা। এরপর ৯৯৯-এ জানানোর পর পুলিশ লাশটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মো. নুরুল হুদা বলেন, লোক চক্ষুর অন্তরালে কে বা কারা নবজাতককে ফেলে রেখে পালিয়ে গেছে। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ময়নাতদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
জেসি