একদফা দাবিতে বিএনপির ডাকা ফের ৪৮ ঘণ্টা অবরোধ শুরু হয়েছে আজ (রোববার) থেকে। নবম দফার এ কর্মসূচি শেষ হবে আগামী মঙ্গলবার সকাল ৬টায়।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অবরোধ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এর আগে বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা অষ্টম দফায় সারা দেশে ২৪ ঘণ্টার অবরোধ চলে।
প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর এক দফা দাবিতে, পরদিন ২৯ অক্টোবর এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলো।
এরপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায় এবং ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করা হয়। ১১ ও ১২ নভেম্বর চতুর্থ দফা এবং ১৫ ও ১৭ নভেম্বর পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির পালিত জয়।
এরপর জাতীয় নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে ফের ১৯ ও ২০ নভেম্বর সারাদেশে হরতাল পালন করে বিরোধী দল বিএনপিসহ সমমনারা। পরবর্তী ২২ নভেম্বর ভোর ৬টা থেকে ষষ্ঠ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ পালন করে দলটি। গত ২৪ নভেম্বর ভোর ৬টায় শেষ হয় এই কর্মসূচি।
এরপর আবারও একদিন বিরতি দিয়ে ২৬ নভেম্বর ভোর ৬টা থেকে ২৮ নভেম্বর ভোর ৬টা পর্যন্ত অবরোধেরর ডাক দেয় বিএনপি ও সমমনা দলগুলো।
জেসি