চট্টগ্রামসহ দেশজুড়ে চলছে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ। নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোড়ে মোড়ে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ সদস্য।
এদিকে নগরীর নিরাপত্তা ব্যবস্থা তদারক করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়।
সোমবার (৪ ডিসেম্বর) সকালে নগরীর বিভিন্ন পয়েন্টে সরেজমিন পরিদর্শনে গিয়ে সেখানে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আবদুল মান্নান মিয়া, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ।
উল্লেখ্য, একদফা দাবিতে বিএনপির ডাকা ফের ৪৮ ঘণ্টা অবরোধ শুরু হয় রোববার থেকে। নবম দফার এ কর্মসূচি শেষ হবে মঙ্গলবার সকাল ৬টায়।
জেসি
পড়ুন : বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ শুরু