প্রচ্ছদচট্টগ্রামমায়ের সঙ্গে অভিমান করে ফাঁসিতে ঝুলল ছেলে

মায়ের সঙ্গে অভিমান করে ফাঁসিতে ঝুলল ছেলে

নিজস্ব প্রতিবেদক

বোয়ালখালীতে মায়ের সাথে অভিমান করে মো. ওয়াজেদ হাসান (১৭) নামের দশম শ্রেণি পড়ুয়া এক ছাত্র আত্মহত্যা করেছে।

সোমবার (৪ ডিসেম্বর) রাত ১টার দিকে উপজেলার পূর্ব গোমদন্ডী ৩নম্বর ওয়ার্ড সৈয়দ কমর আলী মিয়াজীর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মো. ওয়াজেদ হাসান একই এলাকার শামিমা আক্তারের ছেলে। সে গোমদন্ডী সিনিয়র মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র। তিন ভাইদের মধ্যে সবার বড় সে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে দেরি করে আসায় ওয়াজেদের মা ঘরের দরজা না খোলার অভিমানে ঘরের সামনেই ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।

এ বিষয়ে বোয়ালখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.আছহাব উদ্দিন বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

জেসি

পড়ুন : চট্টগ্রামে অভিমানে কিশোরীর আত্মহনন

এই বিভাগের আরও পড়ুন