ফটিকছড়িতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছে দুই ভাই। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন এক চালক।
সোমবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে নাজিরহাট পুরাতন ব্রিজের সামনে পাথর বোঝাই ড্রাম ট্রাকের সঙ্গে রাবার বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
নিহতরা হলেন- উপজেলা দাঁতমারা ইউপির ১নম্বর ওয়ার্ডের জিলতলী গ্রামের মোহাম্মদ আলমগীর এবং মোহাম্মদ রুবেল।
এদিকে গুরুতর আহত পাথর বোঝাই ট্রাকের চালককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে নাজিরহাট হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ আদিল মাহামুদ জাগো চট্টগ্রামকে বলেন, নিহতদের লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেসি