উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে যাওয়ার সময় ৩০ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় টেকনাফ-কক্সবাজার মহাসড়কে বিভিন্ন যানবাহনে তল্লাশি করে তাদের আটক করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসাইন বলেন, ‘বুধবার সন্ধ্যায় বিভিন্ন যানবাহনে তল্লাশি করে উখিয়ার ১৩ ও ১৯ নম্বর ক্যাম্পের ৩০ রোহিঙ্গাকে আটক করা হয়। তারা অনুমতি ছাড়াই ক্যাম্পের নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিয়ে বাইরে বেরিয়ে পড়েছে রোহিঙ্গারা।
ওসি আরও বলেন, আটক রোহিঙ্গারা কেউ আত্মীয়ের বাড়ি বেড়াতে, কেউ কাজের সন্ধানে, কেউ চিকিৎসাসহ প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বের হয়েছেন বলে জানায়।
জেসি
পড়ুন : রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৩, গুলিবিদ্ধ ৩