প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে পেঁয়াজের দামে কারসাজি—৪ প্রতিষ্ঠানকে দণ্ড

চট্টগ্রামে পেঁয়াজের দামে কারসাজি—৪ প্রতিষ্ঠানকে দণ্ড

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরে পেঁয়াজের দাম নিয়ে কারসাজি করায় ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ জরিমানা করেছে জাতীয় ভোক্তার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৯ ডিসেম্বর) সকালে নগরের চৌমুহনী এলাকার কর্ণফুলী মার্কেট ও খাতুনগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার ও রানা দেব নাথ।

জানা যায়, অভিযানে কর্ণফুলী মার্কেটের ফারুক স্টোর ৩০ হাজার টাকা, আলিফ ট্রেডার্সকে ২০ হাজার টাকা ও খাতুনগঞ্জের বরকত ভাণ্ডারকে ২০ হাজার টাকা,  এএইছ ট্রের্ডাস ১০ হাজার টাকা ও এ কে ট্রেডার্স  ২০ হাজার টাকাসহ ৪ প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপপরিচালক মোহাম্মদ মোহাম্মদ ফয়েজ উল্যাহ জাগো চট্টগ্রামকে বলেন, দোকানে পেঁয়াজের দাম কেনা দামের চেয়ে বেশি রাখায় জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, অভিযানে কর্ণফুলী মার্কেটের দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা ও খাতুনগঞ্জের ৩ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকাসহ মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

জেসি

পড়ুন : চট্টগ্রামে ৬ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা 

এই বিভাগের আরও পড়ুন