প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে সহস্রাধিক ইয়াবাসহ আটক তিন যুবক

চট্টগ্রামে সহস্রাধিক ইয়াবাসহ আটক তিন যুবক

জাগো প্রতিবেদক

চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন ধুমপাড়া পকেট গেট এলাকা থেকে ১ হাজার ২৫ পিস ইয়াবাসহ ৩ যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ওই এলাকার সালাম কলোনি থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন— মো. মিরাজ (২২), মো. জালাল (২৪) ও মো. রাব্বি (২১)।

বিষয়টি নিশ্চিত করে বাকের আলী টেকের মোড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. ফয়সাল সরোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধুমপাড়ার পকেট গেইট এলাকার সালাম কলোনির তৃতীয় তলার একটি রুমে অভিযান চালানো হয়। সেখান থেকে মিরাজ, জালাল ও রাব্বিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর আজ (শনিবার) জেলহাজতে পাঠানো হয়েছে।

জেসি

এই বিভাগের আরও পড়ুন