প্রচ্ছদজাতীয়নতুন আশা, নতুন সম্ভাবনার বছর—বিদায় ২০২৩

নতুন আশা, নতুন সম্ভাবনার বছর—বিদায় ২০২৩

নিজস্ব প্রতিবেদক

বিদায় ২০২৩। নতুন আশা, নতুন সম্ভাবনাকে সামনে নিয়ে শুরু হলো নতুন বছর। স্বাগতম ২০২৪।

রোববার (৩১ ডিসেম্বর) মধ্যরাত ১২টা ১ মিনিটে বিভিন্ন কর্মসূচি উদযাপনের মধ্য দিয়ে নতুন ইংরেজি বর্ষকে বরণ করে নিয়েছে নানা শ্রেণি-পেশার মানুষ। তবে নিরাপত্তাজনিত বিধিনিষেধের কারণে বাইরে অনুষ্ঠান ছিল বন্ধ।

বিদায়ী বছর ছিল ঘটনাবহুল। জাতীয় ও আন্তর্জাতিক জীবনে বছরটির কথা মনে থাকবে। রাজনৈতিক উত্তাপ, অর্থনৈতিক মন্দা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি-সব মিলিয়ে ঘটনাবহুল ছিল বিদায় সালটি।

তবে এবার বছরের প্রথম সপ্তাহে ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

এদিকে ২০২৩ সালে সবচেয়ে আলোচিত ঘটনা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। নিত্যপণ্যের অতিরিক্ত দামে নাভিশ্বাস ছিল জনসাধারণের মধ্যে।

তবে ২০২৩ সালেই চালু হয়েছে পদ্মা সেতু রেল সংযোগ, চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ, কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ, আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ রেলপথ, খুলনা-মোংলা রেলপথ ও উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল।

এছাড়া বছরটিতে আন্তর্জাতিক ঘটনাসমূহের মধ্যে উল্লেখযোগ্য ছিল হামাস-ইসরাইল যুদ্ধ। এছাড়া ক্রীড়াঙ্গনের বিভিন্ন ঘটনাও ছিল আলোচনায়।

পাওয়া- না পাওয়া, হতাশা ও ঘটনা-দুর্ঘটনায় শেষ ২০২৩। আজ (সোমবার) নতুন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পুরনো হতাশা, দুঃখ ও না পাওয়ার বেদনাকে বিসর্জন দিয়ে এবং আনন্দ উল্লাসে নতুন স্বপ্ন, নতুন আশা আর নতুন সম্ভাবনাকে স্বাগত জানিয়ে শুরু হলো ইংরেজি নতুন বছর ২০২৪।

জেসি

এই বিভাগের আরও পড়ুন