প্রচ্ছদজাতীয়সাতসকালে ১৮ যানবাহন নিয়ে ডুবলো ফেরি, হতাহতের শঙ্কা

সাতসকালে ১৮ যানবাহন নিয়ে ডুবলো ফেরি, হতাহতের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

ঘন কুয়াশায় বাল্কহেডের ধাক্কায় ডুবে গেছে একটি ফেরি। এ সময় ফেরিতে ১৮টি যানবাহন এবং কয়েক শতাধিক যাত্রী ছিল।

বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে এ ঘটনা ঘটে। এসময় আটকে থাকা রজনীগন্ধা নামে ফেরিটি ডুবে যায়।

জানা যায়, ঘন কুয়াশায় দেখতে না পেয়ে একটি বাল্কহেড ফেরিটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ফেরি ডুবে যাওয়ার সময় যাত্রীরা চিৎকার শোনা গেছে। বহু মানুষেনর হতাহতের শঙ্কা রয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঘন কুয়াশার কারণে মঙ্গলবার রাত ২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজীরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ। যাআজ বুধবার সকালেও চালু হয়নি। এমন অবস্থায় পাটুরিরা ৫নম্বর ঘাটের কাছাকাছি অবস্থানে থাকা ফেরি রজনীগন্ধা পদ্মা নদীতে ডুবে যায়।

এসময় ফেরিতে ১৭-১৮টি যানবাহন ছিল। এছাড়া কয়েক শতাধিক যাত্রীও নদীতে ডুবে যায়। তাদের উদ্ধারে নৌপুলিশ, ফায়ার সার্ভিসে সঙ্গে কাজ শুরু করেছে স্থানীয়রা। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জেসি

এই বিভাগের আরও পড়ুন