প্রচ্ছদসারাদেশশৈত্যপ্রবাহ—আবহাওয়া অধিদপ্তর যা জানাল

শৈত্যপ্রবাহ—আবহাওয়া অধিদপ্তর যা জানাল

নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন জেলায় বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। তীব্র ঠান্ডা আর ঘন কুয়াশায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। চট্টগ্রাম ও ঢাকায় সূর্যালোক আর তাপমাত্রা কিছুটা বাড়লেও উত্তর এবং পশ্চিমাঞ্চলে তাপমাত্রা কমছে। এমন অবস্থা আরও দু-একদিন থাকবে।

আবহাওয়া অফিস জানায়, চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বইছে। এটি অব্যাহত থাকতে পারে। এমন অবস্থায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে সারাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ছে। তবে বৃষ্টিপাতের শঙ্কা নেই, তবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরপশ্চিমাংশে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পশ্চিমা লঘুচাপের প্রভাবে আবারও বাংলাদেশের মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে আগামী ৩১ জানুয়ারি বুধবার থেকে ৬ ফেব্রুয়ারির মধ্যে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজশাহী, পাবনা, নওগাঁ ও চুয়াডাঙ্গা জেলা এবং রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই পরিস্থিতি আরও অন্তত দুদিন থাকবে এবং শৈত্যপ্রবাহের আওতা বাড়তে পারে।

আজ (শনিবার) দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়। আজ সকাল ৯টায় রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

জেসি

এই বিভাগের আরও পড়ুন