প্রচ্ছদজাতীয়বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু—তুরাগ তীরে মুসল্লির ঢল

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু—তুরাগ তীরে মুসল্লির ঢল

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে আজ (২ ফেব্রুয়ারি)। আজ বাদ ফজর আমবয়ান করেন পাকিস্তানের মাওলানা আহম্মদ বাটলার। ইজতেমা উপলক্ষে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

আগামী ৪ ফেব্রুয়ারি (রোববার) দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্ব শেষ হবে।

এদিকে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির ঢল নেমেছে। ধর্মপ্রাণ মানুষের স্রোত টঙ্গীমুখী। আজ (শুক্রবার) ইজতেমা মাঠে জুমার জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ জোবায়ের আহমেদ।

জানা যায়, গত বুধবার থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে সমবেত হতে থাকেন। দেশের ৬৪টি জেলাসহ বিদেশি মুসল্লিরা এসেছেন।

আজ (শুক্রবার) সকালে সমবেত মুসল্লিদের উদ্দেশে উদ্বোধনী ও তালিমি বয়ান করেন ভারতের মাওলানা আহমদ লাট। তাঁর বয়ান বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা ওমর ফারুক।

এবারের ইজতেমায় বিশ্বের ৮৫টি দেশের প্রায় ৪-৫ হাজার বিদেশি মেহমান আখেরি মোনাজাতে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।

জেসি

এই বিভাগের আরও পড়ুন