দেশ ও জাতির কল্যাণে আনোয়ারায় দুইদিনব্যাপী বিশ্বশান্তি গীতাযজ্ঞ দিনব্যাপী নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৯ নম্বর পরৈকোড়া ইউনিয়নের পাটনীকোটা গ্রামের ঐতিহ্যবাহী শ্রীশ্রী বাসন্তী মন্দিরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে বের করা হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রাটি বিভিন্ন এলাকা পরিদর্শন করে মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
আজ (শুক্রবার) সমাপনী দিনে গীতাযজ্ঞ করেন পটিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজ।
দুদিনের মহতী আয়োজনে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে মন্দিরে। দুপুরে ভক্তদের অন্নপ্রসাদ আস্বাদন করানো হয়।
এর আগে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠানের প্রথম দিনে মনোজ্ঞ সংগীতানুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ বেতার শিল্পী অলোক দেবনাথ।
মন্দির পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী দীপনঙ্কর রুদ্র (জয়) জানান, দেশ ও জাতির কল্যাণে এই গীতাযজ্ঞ প্রতিবছর আয়োজন করা হয়। এই বছরও অনুষ্ঠান সকলের সার্বিক সহযোগিতায় সম্পন্ন করা হয়েছে। বিজ্ঞপ্তি