প্রচ্ছদচট্টগ্রামপথচারীদের টার্গেট করে ছিনতাই করত তারা

পথচারীদের টার্গেট করে ছিনতাই করত তারা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরে মূলহোতাসহ ৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

শনিবার (১০ ফেব্রুয়ারি) পাথরঘাটা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি টিপ ছোরা উদ্ধার করা হয়।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে এ তথ্য জানায় কোতোয়ালী থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন-ফয়সাল আহমেদ রবিন (২০), মো. ফরহাদ আহমেদ আকাশ (২১), এলড্রিক পোপ এ্যালেন (২২), মো. হোসেন (২০) ও মো. ওসমান গনি রনি (২৫)।

এ বিষয়ে অভিযানে নেতৃত্বদানকারী কোতোয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন জাগো চট্টগ্রামকে বলেন, গ্রেপ্তাররা পথচারীদের র্টাগেট করে ছিনতাই ও ডাকাতি করার উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল। খবর পেয়ে তাদের গ্রেপ্তার করি।

এস আই আরো বলেন, তাদের বিরুদ্ধে মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেসি

এই বিভাগের আরও পড়ুন