চট্টগ্রাম নগরে অস্ত্রসহ ৬ ডাকাততে গ্রেপ্তার করেছে সদরঘাট থানা পুলিশ। পরে প্রাপ্ত তথ্যে ৫১ ভরি ১২ আনা ৩ রত্তি ৯ পয়েন্ট স্বর্ণ উদ্ধার করা হয়।
শনিবার (১০ ফেব্রুয়ারি) নগরের পশ্চিম মাদারবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাতের কাছ থেকে ১টি দেশি অস্ত্র, ৪টি ধারালো ছুরি, ২টি তালা কাটার যন্ত্র ও ২টি রেঞ্চ উদ্ধার করা হয়
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ডাকাত দলের সদস্যরাই বাসা-বাড়ি থেকে স্বর্ণ চোর চক্রের সদস্য। আসামির মধ্যে আরিফ হাসান মেহেদী স্বীকার করে গত কয়েকদিন আগে মেহেদীবাগের আমিরবাগ আবাসিকের এক বাসা থেকে চুরি করা স্বর্ণ তার কাছে রয়েছে।
পরে তার দেওয়া তথ্যে ডবলমুরিং থানার বারেক বিল্ডিং এলাকার সানাই সিনেমা হলের খালি জায়গার ঝোপের ভেতর মাটির নিচে লুকানো ৫১ ভরি ১২ আনা ৩ রত্তি ৯ পয়েন্ট উদ্ধার করে পুলিশ।
পরে আসামিরা স্বীকার করে স্বর্ণগুলো কয়েকদিন আগে মেহেদীবাগের এক বাসা থেকে চুরি করেছিলেন।
জেসি