প্রচ্ছদচট্টগ্রামচাক্তাই খালে মিলল যুবকের লাশ—নাক ও মুখে রক্ত 

চাক্তাই খালে মিলল যুবকের লাশ—নাক ও মুখে রক্ত 

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীতে অজ্ঞাতনামা এক যুবকের (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সা‌র্ভিস।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) নগরীর বাকলিয়া থানার চাক্তাই খাল থেকে সকাল ১১টায় লিষটি উদ্ধার করা হয়।
জানা যায়, নতুন ব্রিজ মান্নান টাওয়ারের পশ্চিম পাশে চাক্তাই স্লুইজ গেটের খাল থেকে পানিতে ভাসমান অবস্থায় লাশটি পাওয়া যায়।
পুলিশ জানায়, লাশের পরনে কালো ফুল প্যান্ট কোমড়ে বেল্ট, ছাই কালালের ফুল শার্ট, ভিতরে নীল রংয়ের গেঞ্জি ও মাথায় লম্বা চুল। গায়ের রং কালো শ্যামবর্নের, পুরো শরীরে কাদা, নাক ও মুখে রক্ত এবং হাত, পা, গালে পছন ধরেছে।
বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন বলেন, খবর পেয়ে  ফায়ার সার্ভিসের সহায়তায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল (চমেক) কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
জেসি

এই বিভাগের আরও পড়ুন