নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হওয়া মামলায় জামিন পেলেন চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, খুলশী, পাহাড়তলী) আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু।
রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে আদালতে আত্মসমর্পণ করলে শুনানি শেষে জামিন আবেদন মঞ্জুর করেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতের বিচারক সালাউদ্দিন।
এর আগে বুহস্পতিবার (১৫ ফেব্রয়ারি) ওই মামলায় হাজির না হওয়ায় সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে গ্রেপ্তারি জারি করেন আদালত।
বিষয়টি নিশ্চিত করেন জেলা পিপি অ্যাড. ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনের অভিযোগে করা মামলায় সমন জারি করেন আদালত। আদালতে সমনটি ফেরত আসায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুকে জামিনে মুক্তি দেন আদালত।
মামলা সূত্রে জানা যায়, গত ১৬ জানুয়ারি দুপুরে আচরণবিধি লঙ্ঘন করে নিজ নির্বাচনী এলাকার মসজিদ, মন্দির ও প্যাগোডায় অনুদানের চেক বিতরণের অভিযোগে মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে এই মামলা করেছিলেন চট্টগ্রাম মহানগর হাকিম আদালত-৪ এ ডবলমুরিং থানা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল।
জেসি