চট্টগ্রাম নগরের ইপিজেডে স্বাধীনতা আন্তঃজেলা ঐক্য পরিষদের বার্ষিক পিকনিক ও সাস্কুতিক অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের চট্টগ্রাম মহানগর সহসভাপতি দেবাশীষ পাল দেবু। এতে সভাপতিত্ব করেন স্বধীনতা আন্তঃজেলা ঐক্য পরিষদের সাবেক আহবায়ক মোস্তাফিজুর রহমান।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক আর এস কবিরের সঞ্চালনায় এতে বিশেষ আতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সুলতান আহম্মদ চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ পরিচালনা পরিষদের সভাপতি জাকের আহমেদ খোকন, কলেজের ভিপি জাহিদ হোসেন খোকন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সিনিয়র কার্যকরী সদস্য ইকবাল হোসেন নয়ন, ব্যারিস্টার কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, যুবলীগ নেতা রানা।
স্বধীনতা আন্তঃজেলা ঐক্য পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আলী আকবর, শরিফুল ইসলাম, ফোরকান হোসেন, নুর নবী, মো. শাহিন, ফরহাদ, জুয়েল, পারভেজ, কবির হোসেন,মো. জলিল, মিরাজ প্রমুখ।
জেসি