চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি টাকা মূল্যের ১ কেজি ১১৪ গ্রাম স্বর্ণনহ ২ যাত্রীকে আটক করা হয়েছে।
শনিবার (২ মার্চ) ভোরে ব্র্যান্ডিং মেশিনের ভেতর থেকে বিমানবন্দর এনএসআই টিম ও কাস্টম হাউসের কর্মকর্তারা এসব স্বর্ণ উদ্ধার করেন। এ সময় ২ যাত্রীকে আটক করা হয়।
আটকররা হলেন-পটিয়ার সিরাজুল ইসলামের পুত্র মো.শফিকুল ইসলাম ও হাটহাজারীর সুলাইমানের পুত্র মো. মোরশেদ।
জানা যায়, উদ্ধার করা স্বর্ণের ওজন ১ কেজি ১১৪ গ্রাম। যার বাজারমূল্য এক কোটি টাকা।
বিমানবন্দর সূত্র জানায়, আজ ভোর সাড়ে ৬ টার দিকে ফ্লাইটটি সারজা থেকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে।
এরপর তল্লাশি করে একটি ব্র্যান্ডিং মেশিনের ভিতর এসব স্বর্ণ পাওয়া পায়। স্বর্ণের পরিমাণ ১ কেজি ১১৪ গ্রাম। যার আনুমানিক মূল্য এক কোটি টাকা।
জেসি