কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ-অর্থ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর বলেছেন, দল এবং দেশের জন্য সৃষ্টিলগ্ন থেকে যুবলীগ সবসময় সাহসিকতার ভূমিকায় অবতীর্ণ হয়। দেশের দুর্যোগ সময়ে জনগণের পাশে মানবিকতার দেয়াল হয়ে পাশে থাকে যুবলীগ।
বুধবার (১২ জুন) বিকেল ৪ টায় বৌদ্ধ মন্দির চৌরাস্তার মোড়ে এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী যুবলীগ আয়োজিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগ ঘোষিত মাসব্যাপী সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ২২নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি রঞ্জিত দে।
প্রধান অতিথি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার স্মার্ট ও সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ বির্নিমানে যুবলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বিএনপি জামায়াতের যে কোন নৈরাজ্য প্রতিহত করতে যুবলীগ সবসময় রাজপথে থাকবে।
এনায়েত বাজার যুবলীগের সাধারণ সম্পাদক এমএ আওয়ালের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মহানগর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল আনোয়ার, সাংগঠনিক সম্পাদক মনোয়ারুল আলম চৌধুরী নোবেল, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সৈয়দ ওমর ফারুক, সাবেক মহানগর যুবলীগ নেতা স্বরূপ বিকাশ বড়ুয়া, এম কুতুবউদ্দিন চৌধুরী ও শিবু প্রসাদ চৌধুরী।
বক্তব্যে মহানগর যুবলীগের সহ-সভাপতি নূরুল আনোয়ার বলেন, যুবলীগ হবে মানবিক যুবলীগ৷ সারা বাংলাদেের মত এনায়েতবাজার যুবলীগ সাধারণ জনগণের কল্যাণে সবসময় কাজ করবে এবং যে কোন দুর্যোগে পাশে থাকবে।
মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ারুল আলম নোবেল বলেন, সারা বাংলাদেশের মত সাংগঠনিকভাবে যুবলীগকে শক্তিশালী করতে এনায়েতবাজার যুবলীগ ত্যাগী এবং মেধানির্ভর যুব রাজনীতিতে পরিক্ষিত কর্মীদের মূল্যায়ন করবে। বিজ্ঞপ্তি