চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ এবং আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে।
রোববার (২৫ মে) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা গেছে।
আদেশ অনুযায়ী, বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমানকে আকবরশাহ থানায় এবং আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামানকে বায়েজিদ বোস্তামি থানায় বদলি করা হয়েছে।
জেসি/চট্টগ্রাম