একদিনের ক্রিকেট বিশ্বকাপের ট্রফি ২০২৩ উন্মোচিত হল মহাশূন্যে।
আইসিসি জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ১ লক্ষ ২০ হাজার ফুট উচ্চতায় স্ট্র্যাটোস্ফিয়ারে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করা হয়েছে। যা বিশেষ প্রযুক্তির মাধ্যমে গুজরাটের আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অবতরণ করেছে।
২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালের আসর বসবে এই মাঠেই। বিশ্বের মোট ১৮টি দেশে ঘুরবে বিশ্বকাপের ট্রফি এখান থেকেই। আগামী ৪ সেপ্টেম্বর থেকে ভারতেই থাকবে বিশ্বকাপ ট্রফি।
বিসিসিআই সূত্রে খবর, বিশ্বকাপের জন্য ১২টি ভেন্যু নির্বাচন করা হয়েছে। যার মধ্যে রয়েছে চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, তিরুঅনন্তপুরম, মুম্বাই, আহমেদাবাদ, পুনে, লখনউ, দিল্লি, গুয়াহাটি, কলকাতা এবং ধর্মশালা।
আজ মঙ্গলবার মুম্বাইয়ের একটি বিলাসবহুল হোটেলে বিশ্বকাপ সূচি ঘোষিত হওয়ার কথা।