প্রচ্ছদআন্তর্জাতিকইউক্রেনের রেস্তোরাঁয় ক্ষেপণাস্ত্র হামলা, নিহত হয়েছেন অন্তত আট জন

ইউক্রেনের রেস্তোরাঁয় ক্ষেপণাস্ত্র হামলা, নিহত হয়েছেন অন্তত আট জন

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ক্রামাতোরস্ক শহরের জনবহুল এলাকায় অবস্থিত একটি রেস্তোরাঁ ও বিপণিকেন্দ্রে এ হামলা হয়েছে।

রয়টার্সের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার এই হামলাটি হয় এবং এতে ৪০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন।

হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে লোকজন আটকে আছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় উদ্ধার অভিযান চলছে।

ইউক্রেনের সামরিক কর্তারা বলেছেন, এ হামলার ঘটনায় ৪০ জন আহত হয়েছেন। এর মধ্যে আট মাস বয়সী এক শিশু এবং তিন বিদেশি আছেন।

স্থানীয় প্রশাসন বলেছে, ক্ষেপণাস্ত্র হামলার সময় ওই এলাকায় অনেক সাধারণ নাগরিক উপস্থিত ছিলেন।

ইউক্রেনের টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেঙ্কো বলেন, এটি শহরের প্রাণকেন্দ্র। এখানে মূলত জনসাধারণের খাওয়ার জন্য রেস্তোরাঁগুলো অবস্থিত। এখানে মানুষের অনেক ভিড় থাকে।

এই বিভাগের আরও পড়ুন