প্রচ্ছদখেলাধুলাটুর্নামেন্ট সেরা মেসি

টুর্নামেন্ট সেরা মেসি

টুর্নামেন্টসেরা ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার হাতে মেসি।

মেজর লিগ সকারে সবার পয়েন্ট টেবিলে সবার শেষে ইন্টার মায়ামি। সেই দলকে লিওনেল মেসি ফাইনালে নিয়ে যাবেন, ইতিহাস গড়ে জিতবেন লিগস কাপ শিরোপা। এমনটি কি আগে ভেবেছিলেন সমর্থকরা।

লিগস কাপে প্রতি ম্যাচেই গোল করা মেসি সেটিই সম্ভব করেছেন। ন্যাশভিলেকে হারিয়ে শিরোপা জয়ের সঙ্গে টুর্নামেন্টসেরা খেলোয়াড় এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও জিতেছেন।

মায়ামির জার্সিতে ৭ ম্যাচে মেসির গোল ১০টি, একটি অ্যাসিস্ট। দল টাইব্রেকে শিরোপা জিতলেও ফাইনালে দলের একমাত্র গোলটি করেছেন।

এই বিভাগের আরও পড়ুন