প্রচ্ছদআন্তর্জাতিকমেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১৬, আহত ৩৬

মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১৬, আহত ৩৬

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় পুইব্লাতে মঙ্গলবার মর্মান্তিক এক বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৬ জন। স্থানীয় কর্র্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।

পুইব্লার আন্ত:বিভাগে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, ২২ আগস্ট, মঙ্গলবার ভোরে কুয়াকনোপালান-ওক্সাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের তেহুয়াকান জেনারেল হাসপাতাল ও অন্যান্য চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

পুয়েব্লার আন্ত:বিভাগ জানায়, তারা এই দু:খজনক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের সহায়তার জন্য রাজ্য কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও পড়ুন