প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে হরতালে যুবলীগের পথসভা মোটরসাইকেল শোডাউন

চট্টগ্রামে হরতালে যুবলীগের পথসভা মোটরসাইকেল শোডাউন

জাগো প্রতিবেদক

সারাদেশে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে সহিংসতা, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে নগরীর বিভিন্ন রাজপথে অবস্থান নেয় যুবলীগ।

রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার উল আলম চৌধুরী নোবেলের নেতৃত্বে সিটি গেইট থেকে কর্ণেলহাট, একে খান মোড়, অলংকার মোড়, সাগরিকার মোড়, সরাইপাড়া, নয়া বাজার মোড়, বড়পোল মোড়, আগ্রাবাদ মোড়, দেওয়ানহাট, মোড়, টাইগারপাস মোড়, নিউমার্কেট মোড়, এনায়েত বাজার মোড়, কাজির দেউড়ি মোড়, জিইসি মোড় এবং সিডিএ মার্কেট মোড় এলাকায় মোটর সাইকেল শোডাউন ও অবস্থান নেয় যুবলীগ নেতাকর্মীরা।

এসময় আয়োজিত পথসভায় মনোয়ার উল আলম চৌধুরী নোবেল বলেন, বিএনপি যে একটি উগ্রবাদী সংগঠন তা আবারও তাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করেছে। সরকার পতনের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে তারা সমাবেশ থেকে প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুর, পুলিশকে পিটিয়ে হত্যা, সাংবাদিকদের ওপর হামলা করেছে। এ সকল ঘটনা কখনও একটি গনতান্ত্রিক দলের কর্মকাণ্ড হতে পারে না। এমন অন্যায়ের চরম খেসারত তাদের দিতেই হবে।

এসময় উপস্থিত ছিলেন ওমরগণি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক উপ আপ্যায়ন সম্পাদক হাবিবুর রহমান রিপন, সাবেক সহ-সভাপতি সাইফুদ্দীন সাইফুল, সাবেক ছাত্রনেতা সৈয়দ, শুলকবহর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি সোহেল রানা, ১০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের প্রচার সম্পাদক আবু তৈয়ব, যুবলীগ নেতা হোসাইন আহম্মেদ রুবেল, ২৮নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ-সম্পাদক আলমগীর চৌধুরী আলো, যুবলীগ নেতা নূর উদ্দিন মিল্টন, টিপু সর্দার, সাইফুল ইসলাম রবিন, ফয়সাল মাকসুদ, আরিফ মুহাম্মাদ হারুনী, সেচ্ছাসেবক লীগ নেতা ফারহান সোহেল, পাহাড়তলী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ, ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, পাহাড়তলী থানা যুবলীগ নেতা এনামুল হক আজিম, আরিফ, ফারুক, বাসু দেব, ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড যুবলীগ নেতা সেলিম খাঁন।

আরও উপস্থিত ছিলেন পাহাড়তলী থানা সেচ্ছাসেবক লীগ নেতা রনি মজুমদার, আকবরশাহ্ থানা সেচ্ছাসেবক লীগ নেতা আজাদ, রাশেদ, ২৮ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা জাহিদ, ১১ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা আকবর, ৯ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা আকবর, ইমরান, পারভেজ, মহানগর ছাত্রলীগের নাট্য বিষয়ক সম্পাদক ফয়সাল বিন নিজাম, পাহাড়তলী থানা ছাত্রলীগের সাংগঠনিক-সম্পাদক মো. সিরাজুল ইসলাম আকাশ, তথ্য ও গবেষণা সম্পাদক আরাফাত হোসেন বিজয়, ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম প্রান্ত, ইউসুফ তানভীর, অজয় দেব, সিফাত হাবীব রবি, রহিম বাদশা রাফি। বিজ্ঞপ্তি

জেসি

এই বিভাগের আরও পড়ুন