চট্টগ্রামের রাউজানে ২ হাজার ইয়াবাসহ দিল নেওয়াজ বেগম ওরফে কানিজ ফাতেমা (২৫) নামে এক রোহিঙ্গা তরুণীকে আটক করেছে পুলিশ।
রোববার (২৯ অক্টোবর) রাত ৮টায় উপজেলার উরকিরচর জিয়াবাজার উরকিরচর সড়কের মাথা থেকে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জাহাঙ্গীর আলম নামে অপর এক ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক কানিজ ফাতেমা কক্সবাজার জেলার টেকনাফ এলাকার বাসিন্দা। লেদার ক্যাম্প হীলা ইউনিয়নের আবদুল কাদেরের কন্যা। তার স্বামী মৃত দিদার মিয়া।
কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে উরকিরচর এলাকার জাহাঙ্গীর আলমকে তা পৌঁছে দেওয়ার কথা ছিল বলে পুলিশকে জানায় কানিজ ফাতেমা।
এ বিষয়ে জানতে চাইলে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, ইয়াবাসহ আটক কানিজ ফাতেমার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করার পর তাকে আদালতে পাঠানো হয়েছে। তার দেওয়া তথ্যে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তিকে একইদিন রাতে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
জেসি