প্রচ্ছদলিডচট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মুজিবুর রহমান

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মুজিবুর রহমান

জাগো প্রতিবেদক

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অধ্যাপক এএমএম মুজিবুর রহমান।

রোববার (৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

জানা যায়, ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগ থেকে প্রেষণে তাকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নআগামী ১২ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে নতুন পদায়ন ও প্রেষণে নিয়োগ দেয়া শিক্ষা কর্মকর্তাদের।

জেসি

পড়ুন : চট্টগ্রামে ঢিলেঢালা হরতাল

এই বিভাগের আরও পড়ুন