চট্টগ্রাম নগরের অক্সিজেন মোড়ে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৫ নভেম্বর) রাত পৌনে এগারটার সময় ওই এলাকার রেল বিটের সামনে এই ঘটনা ঘটেছে।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান জানান, আমি ঘটনাস্থলে উপস্থিত এসেছি। বাসের আগুন নেভানো হয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নত করার চেষ্টা চলছে।
উল্লেখ্য, নির্দলীয় সরকার এবং গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপির ডাকা দ্বিতীয় দফায় রোববার ও সোমবার দেশব্যাপী দু’দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলছে। এই অবস্থায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার ও রিমান্ডের প্রতিবাদেও রোববার চট্টগ্রামে পৃথকভাবে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি।
জেসি