নগরে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী একটি বাস উল্টে একজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরও ১৩ বাসযাত্রী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৯টার দিকে বঙ্গবন্ধু টানেলের টোল বক্সের আগে এ দুর্ঘটনা ঘটে। বাসটি টানেল আনোয়ারা প্রান্তে যাওয়ার কথা ছিল।
জানা গেছে, নিহত ব্যক্তি আনোয়ারার বাসিন্দা। তবে তার নাম ও পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার ওসি কবিরুল ইসলাম জাগো চট্টগ্রামবমকে বলেন, আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেহজ হাসপাতালে পাঠানো হয়েছে। জব্দ করা বাসটি থানায় আছে।
জেসি