চট্টগ্রাম মিরসরাইয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে অপর ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ধাক্কা দেয়ার ট্রাকের চালকের সহকারী বলে জানা গেছে।
শনিবার ( ১১ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়দারোগাহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত সহকারীর পরিচয় এখনো জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ (এসআই) আলমগীর হোসেন বলেন, সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাককে আরেকটি ট্রাকের ধাক্কায় ওই ট্রাকের চালকের সহকারী নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
জেসি