প্রচ্ছদচট্টগ্রামপতেঙ্গায় রাধাকৃষ্ণ মন্দির কমিটির সভা

পতেঙ্গায় রাধাকৃষ্ণ মন্দির কমিটির সভা

জাগো প্রতিবেদক

জেলেপাড়া সৈকত পল্লী সার্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) সকাল ১১ টায় নগরের পতেঙ্গা জেলেপাড়া মন্দির কমিটির অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলেপাড়া সৈকত পল্লী সামাজিক সংগঠনের সভাপতি মিলন দাস।

সাধারণ সম্পাদক সুকুমার দাশের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শুকলাল দাশ, রাম পদ দাস, অরুণ বণিক, যুগ্ম আহ্বায়ক নিতাই দাস, দীনেশ চন্দ্র দাশ, আজালা দাস,রতন দাস, তেজেন্দ্র দাস,বাবুল রুদ্র, সোহাগ দাস, যুগ্ম সদস্য সচিব মিলন দাস, তপন দাস, দুলাল চন্দ্র রায়, শাপলা রাজপাল, সনজিত দাস, সুকুমার দাস, সঞ্জয় দাস, ডালিম দাস, নিতাই দাস, গৌরাঙ্গ দাস,সুজন দাস, নয়ন চক্রবর্ত্তী, সদস্য বাপ্পী দাস, রন দাস, সুমন দাস, টিপু দাস, দীপংকর দাস, দুর্জয় দাস, বিধান দাস ও নয়ন দাস।

এসময় বক্তারা পতেঙ্গা জেলে পাড়ায় সার্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির নির্মাণ ও মহাশ্মশানের জন্য শিক্ষামন্ত্রী, সিটি মেয়র ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ সাংসদ এমএ লতিফের হস্তক্ষেপ কামনা করেন।

সভায় সর্বসম্মতিতে ডা. কৃষ্ণপদ দাসকে আহ্বায়ক ও সাংবাদিক এস কে সাগরকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট মন্দির পরিচালনা কমিটি গঠন করা হয়।

জেসি

পড়ুন : ড. অনুপম সেনের সঙ্গে সিএসইএএপিইউ নবনির্বাচিত কমিটির সাক্ষাৎ

এই বিভাগের আরও পড়ুন