চট্টগ্রামসহ সারা দেশে চলছে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ। এর মধ্যে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৫ নভেম্বর) সকাল থেকে নগরের গুরুত্বপূর্ণ টহল দিচ্ছে বিজিবির সদস্যরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ও চলমান অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রামে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। এছাড়া সারা দেশে ১৮১ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
এ বিষয়ে বিজিবি চট্টগ্রাম-৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, চট্টগ্রামে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি গাড়ি নিয়ে চট্টগ্রাম নগরের রাস্তায় টহল দিচ্ছে।
এদিকে, বুধবার (১৫ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে জানানো হয়, পোশাক কারখানার নিরাপত্তায় ঢাকা ও আশপাশের জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
জেসি