বিএনপির ডাকা পঞ্চম দফায় সারা দেশে দুদিনের অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) সকাল ছয়টা থেকে শুরু হওয়া অবরোধ আগামী শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত সারাদেশে সড়ক, রেল ও নৌপথে এ কর্মসূচি পালন করবে দলটি।
এর আগে মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অবরোধ কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে তিনি সারা দেশে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী নেতাকর্মীদের নামে পুলিশ বাহিনীর মামলা ও গ্রেপ্তারের তথ্য তুলে ধরেন।
রুহুল কবির রিজভী এ পর্যন্ত ৪২০ জনেরও বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার এবং ১১টি মামলায় ১ হাজার ৩৫০ জনেরও বেশি নেতাকর্মীর নামে মামলা দেওয়া হয়েছে।
এদিকে বিএনপি ছাড়াও জামায়াত, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, লেবার পার্টি, গণফোরাম-বিপিপিসহ কয়েকটি দল ও জোট পৃথকভাবে এই অবরোধ কর্মসূচি পালন করবে।
প্রসঙ্গত রোববার (১২ নভেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার চতুর্থ দফা অবরোধ কর্মসূচি পালন করা হয়।
এর আগে বুধবার ৮ (নভেম্বর) সকাল ৬টা থেকে তৃতীয় দফার ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করা হয়। এর আগে ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফা ৪৮ ঘণ্টা অবরোধ পালন করে বিএনপিসহ মিত্ররা।
এছাড়া ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত প্রথম দফার ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি এবং ২৯ অক্টোবর সারা দেশে হরতাল পালিত হয়।
জেসি