প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রাম মেডিকেলে ফের ২ দালাল আটক

চট্টগ্রাম মেডিকেলে ফের ২ দালাল আটক

জাগো প্রতিবেদক

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ফের ২ দালালকে আটক করেছে পুলিশ। এর আগে ৫ দালাল আটক করা হয়েছিল।

শনিবার (১৮ নভেম্বর) বিকেল সোয়া ৪ টার দিকে গাইনী বিভাগের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন – হাটহাজারী থানার মির্জাপুর এলাকার রশিদা বেগম (৬০) ও বোয়ালখালী থানার সারওয়াতলী এলাকার রয়েল দে (৩৫)।

এ বিষয়ে চমেক পুলিশ বক্সের ইনচার্জ নুর উল্লাহ আশেক আলোকিত চট্টগ্রামকে বলেন,আজ বিকেলে গাইনি ওয়ার্ড থেকে ২ জন দালালকে আটক করি। আইনগত ব্যবস্থা শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, শনিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে দশটায় চমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে ইফতেখার শাওন (২৯), আলাউদ্দিন প্রকাশ মাসুদ (৪২), মো. সজীব হাওলাদার (২৪), শামীম (২৮) এবং ওমর ফারুক (৩২) নামে পাঁচ দালালকে আটক করে পুলিশ।

জেসি

 

এই বিভাগের আরও পড়ুন