চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নারী দালাল আটকের একদিন পর এবার এক পুরুষ দালালকে আটক করেছে পুলিশ। বুধবার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে বহির্বিভাগ থেকে তাকে আটক করা হয়।
আটক শাহাদাত হোসেন সিফাত (১৮) নগরের পাঁচলাইশ থানার কসমোপলিটান আবাসিক এলাকার আব্দুল মাবুদ গফুরের ছেলে।
এর আগে সোমবার (২০ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বহির্বিভাগ থেকে লায়লা নাসরিন আহমেদ (৩৪) নামে এক নারী দালাল আটক করেছে পুলিশ।
এ বিষয়ে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, হাসপাতালের বহির্বিভাগ থেকে এক দালালকে আটকের পর আইনগত ব্যবস্থা সাপেক্ষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৮ বিকেল ৪টার দিকে হাসপাতালের গাইনি বিভাগ থেকে রশিদা বেগম ও রয়েল দে নামে দুই দালালকে আটক করে পুলিশ।
এর আগে ১১ নভেম্বর সকাল সাড়ে দশটায় চমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে ইফতেখার শাওন (২৯), আলাউদ্দিন প্রকাশ মাসুদ (৪২), মো. সজীব হাওলাদার (২৪), শামীম (২৮) এবং ওমর ফারুক (৩২) নামে পাঁচ দালালকে আটক করে পুলিশ।
জেসি