প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে ডাকাত ‘শাহাজাইন্যে’ গ্রেপ্তার

চট্টগ্রামে ডাকাত ‘শাহাজাইন্যে’ গ্রেপ্তার

জাগো প্রতিবেদক

চট্টগ্রামের রাউজানে ডাকাতিসহ তিন মামলার আসামি মো. শাহজান শাকিল (৪০) প্রকাশ শাহাজাইন্যে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিন রাতে তাকে রাউজান থানায় হস্তান্তর করে র‌্যাব-৭।

এদিকে আজ (বুধবার) দুপুরে তাকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

গ্রেপ্তার শাহজান শাকিল পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের বেরুলিয়া এলাকার আবদুল মান্নানের ছেলে।

পুলিশ জানায়, শাকিলের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতির প্রস্তুতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অপরাধে তিনটি মামলা রয়েছে।

এ বিষয়ে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেবশীল বলেন, আগের একটি মামলায় শাহজানকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে র‌্যাব। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেসি

এই বিভাগের আরও পড়ুন