চট্টগ্রাম নগরে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জামায়াত-শিবিরের ১১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২২ নভেম্বর) চকবাজার থানার ফুলতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- আল আমিন (১৯), আরাফাত চৌধুরী শিবলু (২২), মিজানুর রহমান (২৫), মো.তানভীর (১৯), সাইফুল ইসলাম (২৩), মো.আব্দুল মজিদ (১৯), মো. আম্মার (২৩), মাহমুদুল হাসান আল বাকি (২১), আমিনুর রেজা শওকত (২০), ইয়াসিন পারভেজ (২৩) ও মো. ওমর (৬৫)।
জানা যায়, গত ১২ অক্টোবর নিউ মার্কেট এলাকায় বের হওয়া মিছিল থেকে সরকার বিরোধী উসকানিমূলক স্লোগান দিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা হঠাৎ যানবাহনে ভাঙচুর চালায়। এসময় সাধারণ জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়। এ ঘটনার পর ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ মামলা তদন্ত করতে গিয়ে বাকিদের নাম উঠে আসে। বৃহস্পতিবার রাতে চকবাজার এলাকায় অভিযান চালিয়ে আরও ১১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে তোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়েদুল হক আলোকিত চট্টগ্রামকে বলেন, বৃহস্পতিবার রাতে চকবাজার ফুলতলা এলাকা বিশেষ অভিযান থেকে জামায়াত-শিবিরের ১১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে তারা একত্রিত হয়েছিল। তাদের বিরুদ্ধে মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জেসি