নগরে ট্রাকের ধাক্কায় লেমন চাকমা (২৬) নামে এক গার্মেন্টস পোশাক শ্রমিকের নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুর ৩ টায় ইপিজেড থানার ফ্রি পোর্ট এলাকায় ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন-আব্দুল ইমন (২০) ও মুরেল চাকমা (২৪)। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
যোগাযোগ করা হলে চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ দুপুরে ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সবাইকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি দেন। এদের মধ্যে লেমন চাকমা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জেসি