প্রচ্ছদচট্টগ্রামআইজিপি পুরস্কার পেলো মানিকছড়ি থানা, সেরা ওসি আনচারুল

আইজিপি পুরস্কার পেলো মানিকছড়ি থানা, সেরা ওসি আনচারুল

জাগো প্রতিবেদক

খাগড়াছড়ির মানিকছড়ি থানা পুলিশকে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ আইজিপির পক্ষ থেকে তিনটি পুরস্কার প্রদান করা হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় আয়োজিত খাগড়াছড়ি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এ পুরস্কার প্রদান করেন খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর।

জানা যায়, চোলাই মদ, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধারসহ চোরচক্রের সদস্যদের  গ্রেপ্তার করায় তিন ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করা হয়।

এদিকে খাগড়াছড়ি জেলার সেরা অফিসার ইনচার্জের (ওসি) পুরস্কার পেয়েছেন মানিক থানার ওসি মো. আনচারুল করিম। এছাড়া একই জেলার সেরা এসআইয়ের পুরস্কার পেয়েছেন এসআই সুমন।

এ বিষয়ে মানিকছড়ি থানার ওসি মো. আনচারুল করিম বলেন, যোগদানের পর থেকে মাদক, চুরি ও চোরাচালান বন্ধে নিয়মিত কাজ করেছি। স্থানীয়দের সহযোগিতায় এসব কাজে জড়িতদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ভবিষ্যতে সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা কামনা করছি।

জেসি

পড়ুন : আতাহার-তাসকিন-সাবিনাসহ ১০ জন পেলেন শেখ কামাল ক্রীড়া পুরস্কার

এই বিভাগের আরও পড়ুন