চট্টগ্রাম শিক্ষাবোর্ড এইচএসসি ও সমমানের ফল প্রকাশিত হয়েছে। এবার এবার পাসের হার ৭৩ দশমিক ৮১ শতাংশ। ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। এছাড়া ১১টি শিক্ষাবোর্ডে চলতি বছর গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ।
এর আগে আজ (২৬ নভেম্বর) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর হাতে এইচএসসির ফলাফলের অনুলিপি এবং পরিসংখ্যান প্রতিবেদন তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
পরে বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা স্ব স্ব বিভাগের ফলাফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানে এই ফল প্রকাশ করবেন।
এদিকে আজ দুপুর পৌনে ৩টায় সংবাদ সম্মেলনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এএমএম মুজিবুর রহমান।
এসএমএস ও অনলাইনে ফল
এসএমএস অপশনে গিয়ে টাইপ করুন- HSC<space>First 3 Letter of Your Board Name<Space>Roll No<Space< Exam Year এবং পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে ফলাফল পাওয়া যাবে।
সাধারণ শিক্ষা বোর্ডের জন্য HSC Dha 123456 2023, মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য Alim Mad 123456 2023, কারিগরি শিক্ষা বোর্ডের জন্য Hsc Tec 123456 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
অন্যদিকে অনলাইনে ফলাফল জানতে পরীক্ষার্থীকে প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে ফলাফল অপশনে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সাবমিট করতে হবে। এতে শিক্ষার্থীরা তার ফলাফল দেখতে পাবেন।
প্রসঙ্গত, চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে এবার মোট পরীক্ষার্থী ছিল এক লাখ দুই হাজার ৪৬৮ জন, যা গত বছর ছিল ৯৩ হাজার ৮৮৯।
জেসি