চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে একের পর এক আটক হচ্ছে দালাল চক্রের সদস্য। এবার আটক হয়েছে আলো দাস প্রকাশ রত্না(৪০) নামে এক নারী দালাল।
সোমবার (২৭ নভেম্বর) সকাল পৌনে ১১ টারর দিকে হাসপাতালের গাইনী বহিঃবিভাগ থেকে তাকে আটক করা হয়।
আটক আলো দাস পাঁচলাইশ থানার কাপাসগোলা এলাকার বাবু কলোনির মৃত পিতা নিবারন দাসের মেয়ে।
চমেক পুলিশ বক্সের ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, আজ সকালে হাসপাতালের গাইনী বহিঃবিভাগ থেকে এক নারী দালালকে আটক করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, রোববার (২৬ নভেম্বর) মো. আশরাফ শামীম (২৬) নামে এক দালাল আটক করে পুলিশ৷
গত ২০ নভেম্বর দুপুরে হাসপাতালের বহির্বিভাগ থেকে এক নারী দালাল আটক করে পুলিশ।
গত ১৮ নভেম্বর বিকেল ৪টার দিকে হাসপাতালের গাইনি বিভাগ থেকে দালাল দুইজনকে আটক করে পুলিশ।
গত ১১ নভেম্বর সকাল সাড়ে দশটায় চমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে পাঁচ দালালকে আটক করে পুলিশ।
জেসি