প্রচ্ছদচট্টগ্রামকক্সবাজার-১ আসনে নৌকার প্রার্থী সালাহ উদ্দিনকে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের...

কক্সবাজার-১ আসনে নৌকার প্রার্থী সালাহ উদ্দিনকে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের শুভেচ্ছা

জাগো প্রতিবেদক

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ।

মঙ্গলবার (২৮ নভেম্বর) চট্টগ্রাম আসলে তাঁকে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দু রাজ্জাক ও উপ-সাহিত্য সম্পাদক রাফসেল উদ্দীনের নেতৃত্বে তাঁকে বরণ করে নেন ছাত্রলীগ নেতারা।

এসময় নেতারা চট্টগ্রামে অবস্থানরত চকরিয়া-পেকুয়ার ভোটারদের নিয়ে নৌকাকে বিজয়ী করতে মাঠে থাকার কথা জানান।

এতে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এটিএম জিয়াউদ্দিন চৌধুরী জিয়া, চট্টগ্রাম সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আবু তাহের, নাইম সিকদার, মারুফ, শহিদ, আহাদ, শিহাব, মিজান, জাহিদ, ফয়সাল ও রাকিব বাবু। বিজ্ঞপ্তি

পড়ুন ; তফসিলকে স্বাগত জানিয়ে পাঁচলাইশ থানা ছাত্রলীগের আনন্দ র‍্যালী

এই বিভাগের আরও পড়ুন