প্রচ্ছদচট্টগ্রামসাংবাদিক পরিচয়ের আড়ালে ইয়াবা পাচার—গ্রেপ্তার ২, জব্দ গাড়ি

সাংবাদিক পরিচয়ের আড়ালে ইয়াবা পাচার—গ্রেপ্তার ২, জব্দ গাড়ি

নিজস্ব প্রতিবেদক

গাড়িতে ‘প্রেস’ লেখা স্টিকারে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা পাচার করছিল একটি চক্র। এবার সেই চক্রের দুইজনকে হাতেনাতে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২০ হাজার ইয়াবা ও একটি নোহা গাড়ি (চট্টমেট্রো চ ১১-১৬৮৬) জব্দ করা হয়।

বুধবার (২৯ নভেম্বর) রাত ৯ টায় চট্টগ্রাম নগরের এক কিলোমিটার এলাকা থেকে তাদের গাড়িসহ আটক করা হয়।

আটকরা হলেন- ইরফানুল হক (৩২) ও  শাহেদুল ইসলাম ওরফে শাহেদ(২৯)। তারা কক্সবাজার টেকনাফের বাসিন্দা।

জানা যায়, আটক গাড়ির সামনে প্রেস দৈনিক ইনফো বাংলা লেখা ছিল বড় হরফে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার রাত ৯টার দিকে এককিলোমিটার এলাকার যমুনা ক্লাবের সামনে প্রেস দৈনিক ইনফো বাংলা লেখা নোহা গাড়িটিকে থামার সংকেত দেয় পুলিশ। এসময় গাড়িটি পালানোর চেষ্টা করলে আটক করা হয়। গাড়িতে থাকা ইরফানুল) শাহেদের (২৯) কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা  পাওয়া যায় ।

এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, আটকরা দীর্ঘদিন ধরে গাড়িতে প্রেস স্টিকার ও সাংবাদিক পরিচয়ে মাদক পাচার করছিল। তারা টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত বলে স্বীকার করেছে।

ওসি বলেন, আটক দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

জেসি

পড়ুন : এনজিও কর্মীর আড়ালে অস্ত্র পাচার—গ্রেপ্তার যুবক

এই বিভাগের আরও পড়ুন