প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রাম মেডিকেলে ফের নারী দালাল আটক

চট্টগ্রাম মেডিকেলে ফের নারী দালাল আটক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে রিতা চৌধুরী (৫৫) নামে এক নারী দালালকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে প্রশাসনিক ভবনের নিচতলা থেকে তাকে আটক করা হয়।

আটক রিতা চৌধুরী সাতকানিয়া থানার পশ্চিম নলুয়া এলাকার সুভাষ চৌধুরীর স্ত্রী।

এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, আজ সকালে হাসপাতালের প্রশাসনিক ভবনের নিচতলা থেকে এক নারী দালালকে আটক করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য,  গত ২০ ও ২৭ নভেম্বর দুই নারী দালালকে আটক করে পুলিশ।

জেসি

পড়ুন : চট্টগ্রাম মেডিকেলে নারী দালাল আটক

এই বিভাগের আরও পড়ুন